২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার ফল আগামী ১০ মার্চের মধ্যে প্রকাশ করতে হবে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা ফেব্রুয়ারিতে নির্বাচনী পরীক্ষায় অংশ নেবেন, তবে নির্দিষ্ট দিন এখনো নির্ধারিত হয়নি।
এছাড়া, এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ১১ মার্চ থেকে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচিসহ সম্পূর্ণ তথ্য বোর্ডের ওয়েবসাইটে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

মতামত দিন