আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

বিদায়ী বছরের শেষ দিনে জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৬ মাত্রার ভূমিকম্প।

নিজেস্ব প্রতিবেদক:

বিদায়ী বছরের শেষ দিনে, বুধবার (৩১ ডিসেম্বর) জাপানের উত্তর-পূর্ব উপকূলীয় অঞ্চল হঠাৎ কম্পিত হয়। নোডা সমুদ্রসীমার কাছাকাছি জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

কম্পনের মাত্রা ছিল ছয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে, বিশেষ করে কয়েক সপ্তাহ আগের শক্তিশালী কম্পনের পর থেকে তারা এখনও সাবধান।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ অঞ্চলে সম্প্রতি সাত দশমিক পাঁচ মাত্রার এক বড় ভূমিকম্পের পর প্রায় ৯০ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে হয়েছিল। সেই সময়ে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে।

জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। পৃথিবীতে ছয় বা তার বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় এক-পঞ্চমাংশই এখানে ঘটে। উল্লেখযোগ্য, ২০১১ সালে নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ফলে দেশটিতে ভয়াবহ সুনামি আঘাত হানে এবং প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারান।

এবারের কম্পনে যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবু স্থানীয়রা সতর্কতা অবলম্বন করেছেন এবং ভবিষ্যতের সম্ভাব্য কম্পনের দিকে নজর রাখছেন।

সূত্র: আনাদোলু

মতামত দিন