রাজনীতি
ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচনের হলফনামায় সম্পদের যে তথ্য দিলেন প্রার্থী সারজিস আলম।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম তার আর্থিক অবস্থা সম্পর্কে বিস্তারিত হলফনামা জমা দিয়েছেন নির্বাচন কমিশনে।

হলফনামার তথ্য অনুযায়ী, তার নামে কোনো বাড়ি, ফ্ল্যাট বা গাড়ি নেই।

হাতে থাকা নগদ অর্থের পরিমাণ ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা, আর ব্যাংক হিসাব বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে তার জমাকৃত অর্থ মাত্র ১ লাখ টাকা।

তিনি দান হিসেবে ১৬.৫০ শতক কৃষিজমির মালিক, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৫ লাখ টাকা। ব্যবসা থেকে তার বার্ষিক আয় ৯ লাখ টাকা। এছাড়া আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীর মূল্য যথাক্রমে ৭৫ হাজার টাকা। তার কোনো আগ্নেয়াস্ত্র নেই, এবং বন্ড বা শেয়ারবাজারে কোনো বিনিয়োগও নেই।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে সারজিস আলম স্নাতকোত্তর ডিগ্রিধারী। নথিতে উল্লেখ আছে, তার নামে একটি মামলা চলছে।

২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, তার মোট আয় ২৮ লাখ ৫ হাজার টাকা এবং মোট সম্পদ ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা। এই অনুযায়ী তিনি আয়কর হিসেবে ৫২ হাজার ৫০০ টাকা পরিশোধ করেছেন।

মতামত দিন