আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হাদির হত্যাকাণ্ডে জড়িতদের ভারতে গ্রেপ্তারের খবর গুজব: পশ্চিমবঙ্গ পুলিশ।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ সামাজিক মাধ্যমে ছড়ানো কিছু তথ্যকে ভিত্তিহীন দাবি করেছে, যেখানে বলা হচ্ছে তারা বাংলাদেশে ঘটে যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ এক্সে দেওয়া পোস্টে জানিয়েছে, “সামাজিক মাধ্যমে যে দাবি ছড়ানো হয়েছে, তার কোনো ভিত্তি নেই।

পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এই ঘটনায় কোনো ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেনি। গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।”

বাংলাদেশের সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে বলা হয়েছিল, পশ্চিমবঙ্গ পুলিশ শরিফ হাদির হত্যায় জড়িতদের গ্রেপ্তার করেছে। এর ফলে দেশে নানা গুঞ্জন ছড়িয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডটি পরিকল্পিত ছিল। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পর ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ ঢাকার বিভিন্ন স্থানের মাধ্যমে ময়মনসিংহ সীমান্তে পৌঁছান। সেখানে তাদের ফিলিপ স্নাল ও সঞ্জয় নামে ভারতীয় নাগরিকরা গ্রহণ করেন এবং মেঘালয়ের তুরা এলাকায় নিয়ে যান। পরে ভারতীয় নাগরিক পুর্তি ও সামীর মাধ্যমে তারা গন্তব্যে পৌঁছান।

ডিএমপি বলেছে, হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল ও আলমগীরকে ভারতে পালাতে সহায়তার ঘটনায় দুই ভারতীয় নাগরিককে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে।

মতামত দিন