রাজনীতি
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৩ আসনে আসিফ মাহমুদের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ।

নিজেস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রমজানুল করিম নামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন কর্মী আসিফের পক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেছেন।

জানা গেছে, আসিফের বাড়ি মুরাদনগর উপজেলায়। মনোনয়নপত্রে তার বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এবং স্থায়ী ঠিকানা হিসেবে আকবপুর উল্লেখ করা হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফরম সংগ্রহ প্রক্রিয়া নিয়মমাফিক সম্পন্ন হয়েছে।

এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক জানিয়েছেন, আসিফের জাতীয় পরিচয়পত্র জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, জোট নিয়ে পরিস্থিতি পরিবর্তনশীল হওয়ায় একাধিক স্থানে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এর আগে ১০ ডিসেম্বর আসিফ মাহমুদ সজীব ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন এবং সেই আসনে ভোটারও হয়েছেন। তবে মুরাদনগর থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনো তার চূড়ান্ত বক্তব্য জানা যায়নি।

মতামত দিন