আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইউক্রেনের ৫,১০০ বর্গকিলোমিটার এলাকা দখলে নিল রাশিয়া।

নিজেস্ব প্রতিবেদক:

রাশিয়া জানিয়েছে, চলতি বছরে তারা ইউক্রেনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় ৫,১০০ বর্গকিলোমিটার ভূমি দখল করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, দোনেৎস্ক, খারকিভ ও জাপোরিঝিয়া অঞ্চলের বেশ কিছু শহর এবং এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই দাবিকে স্বীকৃতি দিচ্ছেন না। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাংক আইএসডব্লিউ জানায়, স্যাটেলাইট চিত্র ও উন্মুক্ত সূত্র অনুযায়ী, হুলিয়াইপোলের মাত্র ৭ দশমিক ৩ শতাংশ এবং লিমানের ২ দশমিক ৯ শতাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। কোস্তিয়ান্তিনিভকায় রুশ অগ্রগতি ৫ শতাংশের বেশি নয়।

আইএসডব্লিউর মতে, রাশিয়ার সামরিক ব্লগারদের তথ্যও পুতিনের দাবিকে পুরোপুরি সমর্থন করে না। লিমানের সর্বোচ্চ ৭ শতাংশ এবং কোস্তিয়ান্তিনিভকার ১১ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ পাওয়া গেছে। অন্যদিকে, ইউক্রেনীয় সেনাপ্রধান জানিয়েছেন, দখলকৃত কিছু এলাকা পুনরুদ্ধার হয়েছে।

২০২৫ সালের শুরুর দিকে রাশিয়ার বিভিন্ন কর্মকর্তা ৬,০০০–৬,৩০০ বর্গকিলোমিটার দখলের কথা বললেও, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সর্বোচ্চ ৪,৯৮৪ বর্গকিলোমিটার এবং ১৯৬টি বসতি দখল হওয়া হিসাব দিয়েছেন।

মতামত দিন