বড়দিনে ঢাকা শহরে আতশবাজি ও ফানুস বেলুন ওড়ানো নিষিদ্ধ।
নিজেস্ব প্রতিবেদক:
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র বড়দিন (২৫ ডিসেম্বর) উপলক্ষ্যে ঢাকা মহানগরীতে নিরাপত্তা নিশ্চিত করতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বড়দিন উপলক্ষে শহরে আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
এই নিষেধাজ্ঞা ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বড়দিনের অনুষ্ঠান সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে আইন মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে।
মতামত দিন