তুরস্কে বিমান দুর্ঘটনায় নিহত লিবিয়ার সেনাপ্রধান সহ ৫ কর্মকর্তা।
তুরস্কের আঙ্কারার কাছে ত্রিপোলি ফেরার পথে একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদসহ পাঁচ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৪ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আঙ্কারার কাছে ফ্যালকন ফিফটি মডেলের প্রাইভেট বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটিতে সেনাপ্রধানের সঙ্গে আরও চারজন লিবিয়ার কর্মকর্তা ছিলেন। আকাশযানটি বিধ্বস্ত হওয়ার আগে বৈদ্যুতিক ত্রুটির কারণে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিল। তবে ক্ষণিকের মধ্যে বিমান বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার ধ্বংসাবশেষ আঙ্কারার একটি বিমানবন্দরের খুব কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, লিবিয়ার সেনাপ্রধান আল-হাদ্দাদ ও তার সফরসঙ্গীরা তুরস্কে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন। কর্তৃপক্ষ বলেছে, দুর্ঘটনার পেছনে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
মতামত দিন