আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, হিন্দু যুবক হত্যার ঘটনায় উত্তেজনা।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশে এক হিন্দু যুবকের মৃত্যুকে কেন্দ্র করে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়েছে। হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা এতে অংশ নেন।

বিক্ষোভ চলাকালে তারা ময়মনসিংহে নিহত দীপু চন্দ্র দাসের ঘটনায় বিচার দাবি করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ব্যারিকেড দেয় এবং কয়েকজনকে আটক করে। হাইকমিশন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়।

প্রতিবাদকারীরা সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে স্লোগান দেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে প্রতীকী প্রতিবাদ করেন।

বাংলাদেশ সরকার ঘটনাটি নিয়ে উদ্বেগ জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব।

ভারত সরকার জানিয়েছে, বিক্ষোভ ছিল সীমিত এবং হাইকমিশনের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি।

তথ্যসূত্র: এনডিটিভি

মতামত দিন