আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

বুলগারি জুয়েলারি মামলার রায়ে বিক্ষোভের আহ্বান ইমরান খানের।

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার ও স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে বুলগারি জুয়েলারি মামলার রায়ের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) নিজের আইনজীবীর মাধ্যমে এই আহ্বান দেন তিনি এবং একই সঙ্গে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আবেদন জানান।

ইমরান খানের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে দেশবাসীকে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এ সময় খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদিকেও বার্তা পাঠিয়ে সবাইকে অধিকার আদায়ে সক্রিয় হওয়ার আহ্বান জানান সাবেক প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ২০২১ সালের মে মাসে সৌদি আরবে সরকারি সফরের সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইমরানকে বুলগারির জুয়েলারি সেট উপহার দেন। পরে ইমরান তা নামমাত্র মূল্যে নিজের কাছে রাখেন। আদালত এই উপহার সংক্রান্ত জালিয়াতির অভিযোগে শনিবার ইমরান ও তার স্ত্রীকে মোট ১৭ বছরের কারাদণ্ড ও ১ কোটি ৬৪ লাখ রুপি জরিমানা করেছে।

মতামত দিন