‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এ ৮ দিনে গ্রেফতার ৬৫১৮,উদ্ধার ৫৬ আগ্নেয়াস্ত্র।
সারাদেশে চলতি সপ্তাহে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে ৬ হাজার ৫১৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৫৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানটি গত শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শুরু হয়। দেশব্যাপী ১৫ হাজার ৬৬২টি চেকপোস্ট বসানো হয়েছিল। অভিযান পরিচালনার মূল লক্ষ্য ছিল জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, অবৈধ অস্ত্র জব্দ করা এবং আইনশৃঙ্খলা রক্ষা করা।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটি নিরাপত্তা বিষয়ক বৈঠকে সিদ্ধান্ত নেন এই বিশেষ অভিযান শুরু করার। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটও রাত থেকেই অভিযানে অংশগ্রহণ করে।

মতামত দিন