জাতীয়
ছবি: সংগৃহীত

ইউ ফেইলড টু কিল ওসমান হাদি: ফারুকী।

নিজেস্ব প্রতিবেদক:

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে দেশজুড়ে নেমে এসেছে শোকের আবহ। এই শোকের প্রতিফলন দেখা গেছে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেও।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ফারুকী লেখেন, “আমাদের ভাই হাদি অনন্তের পথে যাত্রা করেছেন। আবরার, আবু সাঈদদের মতো—হাদি শারীরিকভাবে না থাকলেও বাংলাদেশের মাটিতে তিনি আরও গভীরভাবে উপস্থিত থাকবেন। ইউ ফেইলড টু কিল ওসমান হাদি!”

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ। একই তথ্য নিশ্চিত করেন ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম।

এদিকে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানায়, ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে থাকা ওসমান হাদিকে আল্লাহ শহীদের মর্যাদায় কবুল করেছেন।’

মতামত দিন