জাতীয়
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল আজ প্রকাশ করা হবে।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ রাত ৮টার দিকে তাদের ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। পরীক্ষাটি গত ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ২৩ অক্টোবর শেষ হয়।

ছাত্র-ছাত্রীরা চাইলে মুঠোফোনের মাধ্যমে ক্ষুদেবার্তায় ফল জানতে পারবে। এজন্য ‘nu roll no’ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে; সঙ্গে সঙ্গে ফলের তথ্য ফিরতি বার্তায় পাওয়া যাবে।

ফল ওয়েবসাইটে দেখার জন্য প্রথমে http://results.nu.ac.bd/ এ প্রবেশ করতে হবে। এরপর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও পরীক্ষার সাল লিখে ফলাফল দেখা যাবে। এছাড়াও শিক্ষার্থীরা চাইলে ফলাফল শিট ডাউনলোড বা প্রিন্ট করতে পারবে।

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

মতামত দিন