জাতীয়
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

মহান বিজয় দিবস উপলক্ষে আজ দেশের জনগণের উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।

দিবসটি উদযাপনে রাজধানীর তেজগাঁওয়ে সশস্ত্র বাহিনী আয়োজন করেছে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে ফ্লাই পাস্ট, প্যারাজাম্প এবং বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের জন্য তৃপ্তিকর মুহূর্ত উপস্থাপন করা হয়েছে। এছাড়া, সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ব্যান্ড পরিবেশন করেছে, এবং দেশের বিভিন্ন সেনানিবাস ও ঘাঁটিতে সীমিত ব্যান্ড পরিবেশন অনুষ্ঠিত হয়েছে।

বিজয়ের ৫৪তম বার্ষিকীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমান ও সশস্ত্র বাহিনীর ৫৩ জন প্যারাট্রুপার আকাশ থেকে ফ্রি ফল জাম্পের মাধ্যমে জাতীয় পতাকা হাতে ভূমিতে অবতরণ করেন। এ আয়োজন ইতিহাসে সর্বাধিক পতাকা হাতে প্যারাট্রুপার অবতরণের রেকর্ড তৈরি করেছে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা মনোজ্ঞ প্রদর্শনীর সঙ্গে এক ঐতিহাসিক অভিজ্ঞতার সাক্ষী হয়ে যান। বিভিন্ন আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবসকে দেশের মানুষের কাছে আরও স্মরণীয় ও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়েছে।

মতামত দিন