জাতীয়
ছবি: সংগৃহীত

বিজয় দিবস উপলক্ষে ঢাকা-সাভার রোডে যানবাহন চলাচলে বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ ডিএমপির।

নিজেস্ব প্রতিবেদক:

মহান বিজয় দিবসের দিন মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণের অনুষ্ঠান চলাকালীন ঢাকা-সাভার রোডে সরাসরি যানবাহন চলাচল সীমিত থাকবে।ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নাগরিকদের বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোর ৩টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি দিতে আসবেন। এই সময়ে ঢাকা-সাভার রোডে সাধারণ যানবাহনের চলাচল সীমিত থাকবে।

বিজ্ঞপ্তিতে চারটি বিকল্প পথ উল্লেখ করা হয়েছে—
১. গাবতলী থেকে সাভারগামী যানবাহন ঢাকা এয়ারপোর্ট রোড হয়ে আব্দুল্লাহপুর ক্রসিং এবং আশুলিয়া সড়ক ব্যবহার করবে।
২. কল্যাণপুর ও টেকনিক্যাল ক্রসিং থেকে ঢাকার বাইরে যাওয়া যানবাহন মিরপুর-১ নং হয়ে দিয়াবাড়ি ক্রসিং ব্যবহার করবে।
৩. আরিচা থেকে ঢাকা আসা যানবাহন নবীনগর বাজারে বামে টার্ন নিয়ে আশুলিয়া হয়ে চলাচল করবে।
৪. টাঙ্গাইল থেকে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী পথ ব্যবহার করবে।

ডিএমপি সাধারণ নাগরিক, যানবাহন মালিক ও শ্রমিকদের এই বিকল্প পথ অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়ে সহযোগিতা কামনা করেছে।

মতামত দিন