সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে নিয়ে উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছে সকাল ১১টা ২০ মিনিটে।
হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার ব্রেন স্টেমে আঘাত এবং মস্তিষ্কে অতিরিক্ত ফোলা থাকার কারণে রক্তচাপের ওঠানামা এবং হার্টবিটের অস্বাভাবিকতা দেখা দিয়েছে। মেডিকেল টিম তার রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় চিকিৎসা চলাচ্ছে।
এপর্যন্ত হাদির শারীরিক অবস্থার নতুন আপডেট দেয়া হয়নি। এর আগে, হাসপাতালের সামনে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এবং রাতের দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

মতামত দিন