রাজনীতি
ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ শরিফ হাদীর জন্য দোয়া চাইলেন এনসিপির নেতা সারজিস আলম।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম উদ্বেগ প্রকাশ করে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টে তিনি লিখেছেন, “আল্লাহ, আমাদের ন্যায় ও ইনসাফের সহযোদ্ধা ওসমান হাদি ভাইকে হেফাজত করুন।

এর আগে দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় অস্ত্রধারীরা হাদীকে লক্ষ্য করে গুলি করে। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর আড়াইটার পর তাকে হাসপাতালে আনা হয়। বাম কানের নিচে গুলির আঘাত দেখা গেছে এবং বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

মতামত দিন