৪৬তম বিসিএস সাধারণ ক্যাডারের ৯৭৫ জনের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ক্যাডারের ৯৭৫ জন প্রার্থীর জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষাগুলি আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মৌখিক পরীক্ষার বিস্তারিত তথ্য ও সময়সূচি www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd-এ পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যুক্তিসংগত কারণে প্রয়োজন হলে কমিশন সময়সূচিতে সংশোধনের অধিকার সংরক্ষণ করেছে।
৪৬তম বিসিএসের জন্য মোট ৩,১৪০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সবচেয়ে বেশি নিয়োগ হবে। সহকারী সার্জন পদে ১,৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জনকে নেওয়া হবে। এরপর শিক্ষা ক্যাডারে ৯২০ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০ জন, পুলিশে ৮০ জন, আনসারে ১৪ জন, পরিবার পরিকল্পনায় ৪৯ জন, মৎস্যে ২৬ জন এবং গণপূর্তে ৬৫ জন নিয়োগ পাবেন।

মতামত দিন