ইতিহাসের ভয়াবহতম দাবানলে ইসরায়েল; সহায়তার প্রস্তাব ফিলিস্তিনিরা।
ইতিহাসের ভয়াবহতম দাবানলের কবলে পড়েছে ইসরায়েল। দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক অগ্নিকাণ্ডের ফলে হাজার হাজার একর জমি পুড়ে গেছে এবং বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ জেরুজালেমের আশপাশে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে সহায়তার জন্য তাদের ফায়ার সার্ভিস দল পাঠানোর প্রস্তাব দিয়েছে। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ফিলিস্তিনিরা ইতোমধ্যে এ প্রস্তাব ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। যদিও ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সাড়া দেয়নি, তবে অতীতে যখন দাবানল পরিস্থিতি ভয়াবহ হয়েছে, তখনও ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলকে সহায়তা করেছে।
অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমরা এখন একটি জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি। জীবন রক্ষা ও আগুন নিয়ন্ত্রণে আনতে সকল উপলব্ধ বাহিনীকে একত্রিত করতে হবে।” কাটজের অফিস থেকে জানানো হয়, তিনি সেনাবাহিনীকে দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করতে দ্রুত পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন।
এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিরা তাদের ফায়ার সার্ভিস দল পাঠানোর জন্য যে প্রস্তাব দিয়েছে, তা ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে সহায়ক হতে পারে, তবে বর্তমানে পরিস্থিতি এতটাই জটিল যে, ইসরায়েল তা কতটুকু গ্রহণ করবে তা সময়ই বলে দেবে।
মতামত দিন