ভারতীয় চাল ও কানাডার সার আমদানিতে নতুন শুল্কের সম্ভাবনা: ট্রাম্পের হুঁশিয়ারি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দেশের কৃষকদের স্বার্থ রক্ষার প্রয়োজনে ভারত থেকে আমদানি হওয়া চাল এবং কানাডা থেকে আসা সারের ওপর নতুন শুল্ক আরোপ করা হতে পারে।
শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটনে ১ হাজার ২০০ কোটি ডলারের কৃষি প্রণোদনা ঘোষণা করতে গিয়ে ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন,“আমাদের দেশের কৃষি ও শিল্পের সুরক্ষা নিশ্চিত করাই শুল্কনীতির মূল লক্ষ্য।
তিনি বলেন, “ভারতের চাল আমেরিকার বাজারে প্রভাব ফেলছে,আর কানাডার সার আমদানির কারণে দেশীয় সার শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই প্রয়োজন হলে নতুন শুল্ক আরোপ করা হবে।”
ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই চলতি বছরের ২ এপ্রিল বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেছিল, যার মধ্যে ভারত ও কানাডার পণ্য উল্লেখযোগ্য।তবে কিছু ভারতীয় পণ্যের ওপর শুল্ক তুলে নেওয়া হয়েছে। এতে গোলমরিচ, লবঙ্গ, জিরা, এলাচ, হলুদ, আদা এবং বিভিন্ন ধরনের চা রয়েছে। কিন্তু বাসমতি চাল, চিংড়ি ও সামুদ্রিক মাছের ওপর শুল্ক এখনো বহাল আছে।
সূত্র : এএফপি

মতামত দিন