আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

রাশিয়ানদের জন্য ৩০ দিনের ফ্রি ই-ট্যুরিস্ট ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

নিজেস্ব প্রতিবেদক:

ভারত প্রথমবারের মতো রাশিয়ার নাগরিকদের জন্য ৩০ দিনের ফ্রি ই-পর্যটক ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

খবর এনডিটিভির।

মোদি জানান, রাশিয়ানদের জন্য শুধু একক নয়, ৩০ দিনের গ্রুপ ট্যুর ভিসাও বিনামূল্যে করা হচ্ছে। তার ভাষায়—এ পদক্ষেপ দুই দেশের মানুষের চলাচল সহজ করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রা দেবে।

সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অব্যাহতভাবে জ্বালানি সরবরাহের আশ্বাস দেন। তিনি বলেন, রাশিয়া তেল, গ্যাস, কয়লা—সব ধরনের জ্বালানি পণ্যের নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে ভারতের পাশে থাকবে।

দুই দিনের সফরে পুতিন বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছান। পালাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান মোদি। আজ রাতেই তার ফিরে যাওয়ার কথা রয়েছে।

মতামত দিন