জাতীয়
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে ডিএমপিতে ৫০ থানার ওসির রদবদল।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে ব্যাপক রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর সই করা এক আদেশে এই পরিবর্তন বাস্তবায়িত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এবং কর্মদক্ষতা নিশ্চিত করার জন্য নির্দিষ্ট পুলিশ পরিদর্শক (ওসি)দের তাদের নতুন দায়িত্বের স্থানে বদলী বা পদায়ন করা হয়েছে। বদলিপ্রাপ্ত কর্মকর্তা-দের নাম ও দায়িত্ব স্থানের তালিকা আদেশে উল্লেখ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, এই রদবদল অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে।

৫০ থানার ওসির তালিকা




মতামত দিন