অপরাধ
ছবি: সংগৃহীত

ব্যবসায়ীকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি ,মোটরসাইকেল ও টাকা ছিনতাই।

নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নের বারাইপুর গ্রামে এক ব্যবসায়ীকে গুলি করে লুটপাট করেছে দুর্বৃত্তরা। আহত সাদ্দাম হোসেন (২৭) স্থানীয় খলিফারহাট বাজারের একজন মোবাইল ব্যবসায়ী।

তিনি একই গ্রামের মৃত শাহ আলম মেম্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে সাদ্দাম হোসেম তার মোটরসাইকেল নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বারাইপুর গ্রামের লেদু মিয়ারগো বাড়ির সামনে পৌঁছালে সড়কের স্পিড ব্রেকারের কারণে মোটরসাইকেল ধীরগতিতে চলছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার দিকে এগিয়ে আসে এবং পেছন থেকে গুলি করে তার পিঠে আঘাত করে। পরে তারা তার মোবাইল, মোটরসাইকেল এবং টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত সাদ্দামকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার গুরুতরতার কারণে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সাধারণত শান্তিপ্রিয় এলাকায় এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। যদিও সুধারাম থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন