ইসরায়েলকে সতর্ক করলো ট্রাম্প,সিরিয়ার অস্থিতিশীলতা বাড়ানো যাবে না।
দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী অভিযানের কয়েক দিন পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইসরায়েলকে সতর্ক করেছেন, যাতে সিরিয়ার নতুন নেতৃত্বকে অস্থিতিশীল করার চেষ্টা না করা হয়।
ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে বলেন, “ইসরায়েলের জন্য সিরিয়ার সঙ্গে স্থিতিশীল ও বাস্তব সংলাপ বজায় রাখা অত্যন্ত জরুরি।
তিনি উল্লেখ করেন, নভেম্বর মাসে হোয়াইট হাউসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শরার সঙ্গে বৈঠক করে দেশটির পরিস্থিতিতে তিনি “খুবই সন্তুষ্ট” ছিলেন। ট্রাম্প এক বছর আগে আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে নিরাপত্তা সম্পর্ক স্থাপনে চেষ্টা চালিয়ে আসছেন।
তবে সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক শতাধিক হামলা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। গত শুক্রবার দক্ষিণ সিরিয়ায় সবচেয়ে প্রাণঘাতী অভিযানে ইসরায়েলি বাহিনী ১৩ জনকে হত্যা করে। ইসরায়েল দাবি করেছে, তারা উগ্রপন্থী গোষ্ঠীকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।
ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট শরার দৃঢ়ভাবে চেষ্টা করছেন যাতে সিরিয়ায় ইতিবাচক কিছু ঘটবে এবং দীর্ঘমেয়াদে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে সমৃদ্ধ সম্পর্ক গড়ে উঠবে। তিনি আরও বলেন, যুদ্ধবিদ্ধস্ত দেশটি পুনর্গঠনের জন্য যা করা দরকার, যুক্তরাষ্ট্র সেই প্রক্রিয়ায় সর্বোচ্চ সমর্থন দিচ্ছে।
সূত্র: আরব নিউজ
মতামত দিন