অপরাধ
ছবি: সংগৃহীত

খুলনায় হাজিরা শেষে আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

খুলনায় দায়রা জজ আদালত চত্বরে দিনের আলোয় গুলি করে দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, হাজিরা শেষে মোটরসাইকেলে উঠতেই আদালতের গেটের সামনে আসামিদের লক্ষ্য করে একদল দুর্বৃত্ত ধারাবাহিকভাবে গুলি ছোড়ে। গুলি লাগার পরপরই হামলাকারীরা মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম জানান, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এলাকা ঘিরে ফেলে। কারা কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে—তা খুঁজে বের করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

মতামত দিন