ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসিকার্যর যেন বেগম খালেদা জিয়া দেখে যেতে পারেন: হাসনাত আব্দুল্লাহ।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের প্রধান মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ। হাসপাতাল ত্যাগের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে দেন। আমাদের দেশের গণতন্ত্রের জন্য যে সংগ্রাম তিনি করেছেন, সেই লড়াই যেন তিনি দেখতেই পারেন। জেলের মধ্যকার সময়ে তিনি অনেক কষ্টের মুখোমুখি হয়েছেন, চিকিৎসা সুবিধা ঠিকমতো পাননি। আল্লাহ যেন তাকে এমন পরিস্থিতিতে বাঁচিয়ে রাখেন, যেখানে তিনি দেশের মানুষ ও ইতিহাসের সত্য দেখতে পারেন।”
তিনি আরও অভিযোগ করেন, “কারাবন্দী অবস্থায় খালেদা জিয়ার চিকিৎসার জন্য যেসব ডাক্তার আসতেন, তাদের নানা ধরনের হয়রানি করতে হতো। এতে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। আমরা আশা করি, সবাই একযোগে দোয়া করে তাঁর সুস্থতা কামনা করবে।”
এনসিপি নেতা বলেন,‘আমরা আল্লাহর কাছে দোয়া করি, সারা দেশবাসী আজ আল্লাহর কাছে দোয়া করছেন। বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ওনার জন্য দোয়া করছেন। ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসিকার্যর যেন তিনি (বেগম খালেদা জিয়া) দেখে যেতে পারেন।’
মতামত দিন