জাতীয়
ছবি: সংগৃহীত

লটারিতে এসপি বণ্টন যোগ্য কেউ বাদ পড়েনি দাবি :স্বরাষ্ট্র উপদেষ্টার।

নিজেস্ব প্রতিবেদক:

সচিবালয়ে এডিপি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, লটারির মাধ্যমে বিভিন্ন জেলায় এসপি বণ্টনের প্রক্রিয়ায় কোনো মেধাবী কর্মকর্তা উপেক্ষিত হননি।

বুধবার (২৬ নভেম্বর) তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলার অবস্থা মূল্যায়ন করেই এসপি পদের অবস্থান এ,বি ও সি—এই তিন ভাগে সাজানো হয়।
এরপর পূর্বের ১৮ জন এসপিকে কেন্দ্রীয়ভাবে ফিরিয়ে এনে তাদের জায়গায় নতুন এসপি বসানো হয়। বাকি পদগুলো লটারির মাধ্যমে ভাগ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। তার দাবি, এই পুরো প্রক্রিয়া যোগ্যতার ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করেনি।

দুর্নীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সমাজে দুর্নীতি গভীরভাবে গেঁথে আছে। পুরোপুরি বন্ধ করা না গেলেও সরকার কমানোর চেষ্টা করছে। সড়কে চাঁদাবাজিও থামানো যায়নি, তবে নিয়ন্ত্রণে আনার উদ্যোগ চলছে।

এর আগের ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার এসপি লটারির মাধ্যমে চূড়ান্ত করা হয়।

মতামত দিন