হংকংয়ের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড,নিহত ৪।
নিজেস্ব প্রতিবেদক:
হংকংয়ের উত্তরাঞ্চল তাই-পো জেলায় একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার স্থানীয় সময় দুপুর ৩টায় আগুনের সূত্রপাত হয়।
ভবনটি ৮টি ব্লকে বিভক্ত এবং প্রায় ২ হাজার ফ্ল্যাটে ৪ হাজার মানুষ বসবাস করেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভবনের অন্যান্য অংশে। ফায়ার সার্ভিস তৎক্ষণাৎ উদ্ধার অভিযান শুরু করে এবং অন্যান্য জরুরি সংস্থাও আগুন নেভাতে সাহায্য করে।
বর্তমানে দুর্ঘটনায় অন্তত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

মতামত দিন