জাতীয়
ছবি: সংগৃহীত

৬৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন, দায়িত্ব পালন করবেন নির্বাচনকালীন।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে। তারা নির্বাচনী সময়ে স্থানীয় নিরাপত্তা এবং নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা বুধবার (২৬ নভেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই পদায়ন অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির মাধ্যমে চূড়ান্তভাবে এসপিদের নির্বাচন করা হয়েছিল।

লটারির মাধ্যমে চূড়ান্ত হওয়া এসপিদের তালিকা:




মতামত দিন