পিজি হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট।
নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) প্রাঙ্গণে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৪ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ। আগুনটি ভবনের কোন অংশে লেগেছে এবং ক্ষয়ক্ষতির মাত্রা কী—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, আগুনের উৎস শনাক্তে কাজ চলছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
মতামত দিন