জাতীয়
ছবি: সংগৃহীত

ফিড উৎপাদন ব্যয় কমাতে বিদ্যুতের দাম কমানোর পরিকল্পনা নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

নিজেস্ব প্রতিবেদক:

ফিড কারখানার উৎপাদন ব্যয় কমিয়ে বাজারে খাদ্যের দাম কমানোর পরিকল্পনা নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানান, ফিড মিলগুলোতে ব্যবহৃত বিদ্যুতের খরচ কমানোর বিষয়ে সরকার কাজ করছে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে ফিডের বাজারদরও কমতে পারে বলে তিনি আশা করছেন।

ব্রিফিংয়ে ফরিদা আখতার আরও বলেন, আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হয়ে ২ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে প্রথমবারের মতো জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ পালিত হবে। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। কৃষি ও প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে পাঁচটি ক্যাটাগরিতে ১৫ জনকে সম্মাননা দেওয়া হবে।

বিষয়টি নিয়ে প্রশ্ন করলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, কোনো সরকারের পক্ষে স্বল্প সময়ে সব কাজ শেষ করা সম্ভব নয়। বর্তমান সরকার যেসব উদ্যোগ নিয়ে এগোচ্ছে তার ধারাবাহিকতা বজায় রাখবে পরবর্তী নির্বাচিত সরকার।

মতামত দিন