নিউইয়র্কে ভারী বর্ষণে বন্যা, দুইজনের মৃত্যু।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে প্রবল বৃষ্টিপাতের কারণে শহরের বড় অংশ বন্যায় তলিয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে শহরের বাসিন্দারা এই দুর্যোগের মুখোমুখি হন।
বৃষ্টির পানিতে শহরের রাস্তাগুলো জলমগ্ন হয়ে যান চলাচল ব্যাহত হয়েছে। ভেসে যাওয়া গাড়ি ও অন্যান্য যানবাহন দেখা গেছে, অনেক মানুষ ঘরে বন্দি হয়েছেন, কেউ কেউ জরুরি কাজে পানির মধ্য দিয়ে বের হতে বাধ্য হয়েছেন।
নিউইয়র্কের আবহাওয়া বিভাগ জানিয়েছে, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। লাগার্ডিয়া বিমানবন্দরে মাত্র একদিনে ২ দশমিক ০৯ ইঞ্চি (৫.৩১ সেন্টিমিটার) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ।
শহরের মেট্রো স্টেশন, আন্ডারপাস এবং নিম্নাঞ্চলগুলো সম্পূর্ণ ডুবে যাওয়ায় জরুরি উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উদ্ধারকারী দল পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।
সূত্র: রয়টার্স

মতামত দিন