জাতীয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের চার কর্মকর্তাকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের চার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—

  • অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মো. শাহরিয়ার

  • এসবির পুলিশ সুপার ড. মোহাম্মদ আবদুল কাদের

  • সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ তালুকদার

  • পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. জান্নাতুল হাসান

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবর পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র প্রেরণ করবেন। জনস্বার্থে জারীকৃত এই আদেশ তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

মতামত দিন