জাতীয়
ছবি: সংগৃহীত

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তিতে লটারির মাধ্যমে পরিচালিত হবে।

নিজেস্ব প্রতিবেদক:

শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষেও সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি লটারির মাধ্যমে পরিচালিত হবে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মাধ্যমিক-১, মাধ্যমিক-২, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এবং শিক্ষা বোর্ডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, সার্বিক বিষয় বিবেচনা করে এবারও লটারি পদ্ধতি বজায় রাখার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এর আগে, ২৭ অক্টোবর বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তাব জমা দিয়েছিল। তবে একই দিনে অভিভাবক ঐক্য ফোরাম লটারি পদ্ধতির পক্ষে অবস্থান প্রকাশ করে। তাদের মতে, লটারি পদ্ধতি গ্রহণ করলে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ হবে, শিক্ষার্থীরা কোচিংয়ের চাপ থেকে রেহাই পাবে এবং ভর্তি প্রক্রিয়া জবাবদিহির আওতায় আসবে।

মতামত দিন