আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌহামলায় নিহত ১৪।

নিজেস্ব প্রতিবেদক:

মাদকবিরোধী অভিযানের আড়ালে ক্যারিবীয় এলাকায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দুটি নৌযানে হামলা চালায়, যার ফলে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই হামলার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।

তিনি দাবি করেন, প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে মাদক বহনের অভিযোগে ওই দুটি নৌযান লক্ষ্যবস্তু করা হয়েছিল। হামলায় নিহতরা মূলত মাদক পাচারকারী হিসেবে পরিচিত। একজনকে জীবিত উদ্ধার করে মেক্সিকো সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মনে করিয়ে দেওয়া যায়, সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র নৌযানকে লক্ষ্য করে অন্তত ১০ দফা হামলা চালিয়েছে। যদিও প্রতিটি ঘটনায় ওই নৌযানগুলোকে মাদকপাচারের সাথে যুক্ত হিসেবে আখ্যায়িত করা হয়েছে, মার্কিন প্রশাসন এখনও এ দাবি প্রমাণিত করতে পারেনি।

মতামত দিন