জাতীয়
ছবি: সংগৃহীত

সিলেটের বেশ কয়েকটি এলাকায় মঙ্গলবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নিজেস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর বেশকিছু এলাকায় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১১ কেভি ফিডারের আওতাধীন সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ এবং এর সংলগ্ন এলাকায় এই সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক বলেন, “জরুরি রক্ষণাবেক্ষণ, বিতরণ লাইন সংস্কার, ট্রান্সফরমারের মেরামত এবং গাছের ডালপালা কাটার কাজের কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। যদি কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হয়, তাহলে বিদ্যুৎ সরবরাহ তাৎক্ষণিকভাবে পুনরায় চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।”

মতামত দিন