দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১ হাজার ৮১২ জন।
দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৮১২ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় একযোগে এই অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে চলমান মামলা ও আদালতের ওয়ারেন্ট অনুসারে ১ হাজার ২৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধে আরও ৫২৫ জনকে আটক করা হয়।
অভিযানের সময় পুলিশ সদস্যরা ২টি এয়ারগান, একটি রাইফেল স্কোপ, ১০ রাউন্ড গুলি, ২ রাউন্ড কার্তুজসহ একটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করেন।
সদর দপ্তর জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
মতামত দিন