৪৯তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ।
নিজেস্ব প্রতিবেদক:
৪৯তম বিসিএস (বিশেষ) লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ১ হাজার ২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পিএসসি থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত অংশে যারা সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন, তাদের মধ্যে নির্বাচিত এই প্রার্থীদের মৌখিক পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন