আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজায় মানবিক সহায়তায় বাধা দেওয়া যাবে না ইসরায়েলকে নির্দেশ দিয়েছে:জাতিসংঘের আইসিজে।

নিজেস্ব প্রতিবেদক:

জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) স্পষ্টভাবে বলেছে, গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া যাবে না। দখলদার শক্তি হিসেবে ইসরায়েলকে স্থানীয় ফিলিস্তিনি জনগণের জন্য খাদ্য, পানি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে।

আইসিজে রায় পরামর্শমূলক হলেও এর আইনি ও নৈতিক গুরুত্ব রয়েছে। রায়ে উল্লেখ করা হয়েছে, ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রায়কে গুরুত্বপূর্ণ হিসেবে মূল্যায়ন করেছেন এবং আশা প্রকাশ করেছেন, ইসরায়েল এটি মানবে। তবে ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে।

আইসিজে নির্দেশ দিয়েছে, বিশেষভাবে ইউএনআরডব্লিউএ-এর ত্রাণ কার্যক্রমে ইসরায়েলকে সহযোগিতা করতে হবে। আদালত উল্লেখ করেছে, ইসরায়েল তাদের অভিযোগ প্রমাণ করতে পারেনি। ফিলিস্তিনি প্রতিনিধি আম্মার হিজাজি বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই চাপ সৃষ্টি করতে হবে।

বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, চলতি মাসে যুদ্ধবিরতির পর গাজায় ৫৩০ ট্রাকের মাধ্যমে ৬,৭০০ টন খাদ্য পৌঁছেছে, যা অর্ধ মিলিয়ন মানুষের দুই সপ্তাহের খাদ্য সরবরাহের সমান। তবে সংস্থার হিসাব অনুযায়ী, দৈনিক গড় খাদ্য সরবরাহ হচ্ছে তাদের লক্ষ্যের মাত্র এক-তৃতীয়াংশ।

রায়ের পর নরওয়ে জানায়, তারা জাতিসংঘে প্রস্তাব দেবে যাতে ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশে আর কোনো বাধা না দেয়।

মতামত দিন