সৌদিতে নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিযুক্ত হলেন শেখ সালেহ আল-ফাওজান।
সৌদি আরবের ধর্মীয় মহলে নতুন অধ্যায় শুরু হলো। দেশটির নতুন গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র আলেম পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শেখ সালেহ বিন ফাওজান বিন আব্দুল্লাহ আল-ফাওজান।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদন অনুযায়ী, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রস্তাবের ভিত্তিতে বাদশাহ সালমান এই নিয়োগ অনুমোদন দিয়েছেন। নতুন দায়িত্বের সঙ্গে তিনি জেনারেল প্রেসিডেন্সি অব স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা’র সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করবেন।
শেখ সালেহ আল-ফাওজান তার দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রয়াত গ্র্যান্ড মুফতি শেখ আব্দুলআজিজ আল-আশেইখের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি সেপ্টেম্বর মাসে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি সৌদির ফিকহ ও শরিয়াহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কমিটিতে দায়িত্ব পালন করে আসছেন এবং দেশজুড়ে ধর্মীয় প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
সূত্র: আরব নিউজ

মতামত দিন