আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ৪০ অভিবাসীর মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

ভূমধ্যসাগরে তিউনিসিয়ার উপকূলে আবারও ঘটেছে প্রাণঘাতী নৌকাডুবির ঘটনা। এতে কমপক্ষে ৪০ জন আফ্রিকান অভিবাসী মারা গেছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা হয়েছে আরও ৩০ জনকে। বুধবার (২২ অক্টোবর) খবর দিয়েছে শাফাক নিউজ।

আল-মাহদিয়া শহরের প্রসিকিউটর দপ্তরের মুখপাত্র ওয়ালিদ ছতাবরি জানান, ডুবে যাওয়া নৌকাটিতে ৭০ জন যাত্রী ছিলেন। নিহতদের সবাই সাব-সাহারান আফ্রিকার নাগরিক, তাদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।

ইতালিতে পৌঁছানোর আশায় বিপজ্জনক সমুদ্রপথে অভিবাসীদের ঢল এখন তিউনিসিয়া হয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছে। জাতিসংঘের তথ্যমতে, চলতি বছর প্রায় ৪ হাজার অভিবাসী তিউনিসিয়া থেকে ইতালিতে পৌঁছেছেন। আর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরে ৩২ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন—যা এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটে পরিণত করেছে।

মতামত দিন