আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তর কোরিয়া বুধবার (২২ অক্টোবর) কয়েকটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, পিয়ংইয়ংয়ের কাছ থেকে উত্তর-পূর্ব দিকে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে। এটি মে মাসের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রথম উৎক্ষেপণ।

এই ঘটনার সময় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জায়ে-মিয়ং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অংশ নেবেন।

সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সুষ্ঠু নজরদারির আওতায় রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

মতামত দিন