আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পাকিস্তান সফলভাবে উৎক্ষেপণ করলো প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট এইচএস-১।

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তান প্রথমবারের মতো হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট (এইচএস-১) মহাকাশে পাঠাতে সক্ষম হয়েছে। স্যাটেলাইটটি চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়।

সারা প্রক্রিয়া সরাসরি পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো)-এর করাচি কমপ্লেক্স থেকে সম্প্রচার করা হয়। সুপারকোর একজন মুখপাত্র জানিয়েছেন, স্যাটেলাইটটি বন্যা, ভূমিধসের পূর্বাভাস, পরিবেশ পর্যবেক্ষণ এবং ভূতাত্ত্বিক ঝুঁকি শনাক্তকরণে সহায়তা করবে। এছাড়া, এটি অবকাঠামো উন্নয়ন ও নগরায়ন পরিকল্পনায় নতুন সম্ভাবনার দরজা খুলবে।

মুখপাত্র আরও বলেন, এই সফল উৎক্ষেপণ পাকিস্তানের জাতীয় মহাকাশ নীতি এবং ‘ভিশন ২০৪৭’-এর একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ২০২৫ সালে এটি পাকিস্তানের তৃতীয় স্যাটেলাইট; এর আগে ইও-১ এবং কেএস-১ কক্ষপথে স্থাপন করা হয়েছে এবং বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, এই সফল উৎক্ষেপণ পাকিস্তানের মহাকাশ কর্মসূচিকে প্রযুক্তিগতভাবে নতুন যুগে প্রবেশ করিয়েছে।

 সূত্র : জিও নিউজ

মতামত দিন