পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত।
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি পিতৃত্ব লাভ করেছেন। এ সুখবর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানান।
সারজিস লিখেন, “আমাদের সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তার পরিবারকে সকল অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা করুন এবং সন্তানকে নেক জীবন দান করুন। দুনিয়া ও আখিরাতের জন্য কবুল করুন।”

গত বছরের ১১ অক্টোবর কুমিল্লার গ্রামে পারিবারিকভাবে বিয়ে করেন হাসনাত। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
হাসনাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন এবং বিজয় একাত্তর হলে আবাসিক জীবন কাটিয়েছেন। এছাড়াও তিনি স্কুল অব এক্সিলেন্স নামের বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে তিনি নেতৃত্ব পর্যায়ে সক্রিয় ছিলেন।
এই খবরটি দলের ভক্ত ও অনুসারীদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে এবং রাজনৈতিক ও শিক্ষাজগতে হাসনাতের ব্যক্তিগত সুখের মুহূর্ত হিসেবে গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে।
মতামত দিন