জাতীয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সিইপিজেড এলাকায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সিইপিজেড এলাকায় অবস্থিত আল হামিদ টেক্সটাইল কারখানায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুন লেগেছে।

ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

পাশাপাশি নৌবাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজে সহায়তা করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মতামত দিন