মাদরাসা বোর্ডের আলিম পরীক্ষার ফল প্রকাশ: গড় পাসের হার ৭৫.৬১%।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের আলিম পরীক্ষার ফল আজ (১৬ অক্টোবর) প্রকাশিত হয়েছে। সারাদেশে পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৭৫.৬১ শতাংশ।
ফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট অথবা এসএমএসের মাধ্যমে নিজের ফল দেখতে পারবে।
চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে (সাধারণ, কারিগরি ও মাদরাসা) এইচএসসি ও সমমান পরীক্ষার গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর পাসের হার প্রায় ১৮.৯৫ শতাংশ কমেছে।
পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ১২ লাখ ৫১ হাজার ১১১। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২,৭৯৭ কেন্দ্রে। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত হননি।
মতামত দিন