রাজনীতি
ছবি: সংগৃহীত

শিক্ষকদের যৌক্তিক দাবি অবশ্যই মানা উচিত: সারজিস আলম।

নিজেস্ব প্রতিবেদক:

এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ওপর ২০% বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫% বৃদ্ধি চেয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান শুরু হয়।

শিক্ষকরা জানান, পূর্বের ঘোষণা অনুযায়ী ৫০০ টাকা বাড়িভাড়া ও ৫০% উৎসব ভাতা তাদের ন্যায্য দাবি পূরণ করে না। তারা দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন এবং প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রার হুঁশিয়ারিও দিয়েছেন।

অবস্থান চলাকালীন পুলিশ ব্যারিকেড দিয়েও তাঁদের আটক করতে চেয়েছিল, কিন্তু শিক্ষকরা তা ভেঙে শাহবাগে অবস্থান নেন। শিক্ষক নেতারা জানান, এবার আর প্রতিশ্রুতি নয়, প্রজ্ঞাপন ছাড়া অবস্থান থেকে সরে আসবেন না।

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, শিক্ষকদের যৌক্তিক দাবি অবশ্যই মানা উচিত।

শিক্ষকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে : সারজিস

গত ৩০ সেপ্টেম্বর সরকার ৫০০ টাকা বাড়িভাড়া ঘোষণা করলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের সঙ্গে মাসিক ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ১,০০০ টাকা বাড়িভাড়া দেওয়া হতো; উৎসব ভাতা আগে মূল বেতনের ২৫% হারে ছিল, পরে তা ৫০% বৃদ্ধি পেয়েছে।

মতামত দিন