অপরাধ
ছবি: সংগৃহীত

খুলনায় শিশু জিসানের নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ,হত্যাকারীর বাড়ীতে অগ্নিসংযোগ।

নিজেস্ব প্রতিবেদক:

খুলনার দিঘলিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর শিশু জিসানের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় পাওয়া গেছে।

ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় বিক্ষুব্ধ জনতা হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ফয়সাল নামের যুবকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত ফয়সাল, তার বাবা জিএম হান্নান এবং মা মাহিনুর বেগমকে আটক করা হয়েছে।

পুলিশি তথ্য অনুযায়ী, জিসান ৯ অক্টোবর বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী চাচার বাড়িতে যাওয়ার কথা বলেছিল। পরে সে নিখোঁজ হয়। তার বাবা থানায় জিডি করলে পুলিশ তদন্ত শুরু করে। সিসি ফুটেজ পর্যালোচনা করে ফয়সালকে আটক করলে সে হত্যার কথা স্বীকার করে। পুলিশ তার স্বীকারোক্তির ভিত্তিতে শনিবার বিকেলে ফয়সালদের বাড়ির উঠান থেকে বস্তাবন্দি, হাত-পা বাঁধা এবং ধারালো অস্ত্র দ্বারা কোপানো জিসানের লাশ উদ্ধার করে।

স্থানীয়রা শিশুর হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। রোববার দুপুরে দিয়ারা খেয়াঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মতামত দিন