জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকায় কুখ্যাত অপরাধীদের নিয়ন্ত্রণে ১১০ ধারার প্রয়োগ ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেছেন, রাজধানীর শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং অভ্যাসগত অপরাধীদের নিয়ন্ত্রণে রাখতে ফৌজদারি কার্যবিধির ১১০ ধারা কার্যকরভাবে প্রয়োগ করা হবে।

রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, এই বিধানটির মূল লক্ষ্য হলো অভ্যাসগত অপরাধীদের ভবিষ্যতে কোনো অপরাধের সঙ্গে যুক্ত হওয়া থেকে বিরত রাখা।

জেলার নিরাপত্তা পরিস্থিতি আরও শক্তিশালী করতে প্রশাসন সাধারণ জনগণকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

জেলা প্রশাসক বলেন, “আপনাদের কাছে যদি কোনো কুখ্যাত বা অভ্যাসগত অপরাধীর তথ্য থাকে—যেমন নাম, ঠিকানা বা তাদের কর্মকাণ্ডের বিবরণ—সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করুন। এতে আমরা তাদের শান্তিরক্ষার মুচলেকা নেওয়ার মাধ্যমে সমাজে নিরাপত্তা বজায় রাখতে পারব।”

প্রশাসন সূত্র জানিয়েছে, ১১০ ধারার প্রয়োগের মাধ্যমে চোর, ডাকাত, চাঁদাবাজ, দস্যু বা অন্যান্য সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত ব্যক্তিদের গতিবিধি নিয়ন্ত্রণ করা সম্ভব। এটি মূলত প্রতিকারের চেয়ে প্রতিরোধমূলক নীতিতে কাজ করবে।

ফৌজদারি কার্যবিধির ১১০ ধারা অনুযায়ী, ম্যাজিস্ট্রেট প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে এক বছরের জন্য শান্তিরক্ষার মুচলেকা প্রদানের আদেশ দিতে পারেন, যাতে তারা ভবিষ্যতে অপরাধে লিপ্ত না হয়।

মতামত দিন