সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
শনিবার (৪ অক্টোবর) থেকে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করা হচ্ছে। প্রবেশপথে চেকিং করা হবে, পলিথিন বা প্লাস্টিক পাওয়া গেলে সেটির ব্যবহার রোধ করা হবে এবং পরিবর্তে কাগজের ব্যাগ ব্যবহার করা হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, সভা-সেমিনার ও অফিসে বোতল, কাপ, প্লেট ও চামচের মতো একবার ব্যবহার্য প্লাস্টিক আর ব্যবহার করা যাবে না। এর বদলে পাটজাত, কাপড় বা পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি দফতরে ফোকাল পারসন ও মনিটরিং কমিটি থাকবে। কর্মকর্তা-কর্মচারীরা কাগজ বা পরিবেশবান্ধব প্যাকেট ব্যবহার করবেন। এই পদক্ষেপের মাধ্যমে সচিবালয়কে এসইউপি মুক্ত করা এবং পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারে উদাহরণ স্থাপন করা হবে।
মতামত দিন